ডোমারে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৩
নীলফামারীর ডোমার উপজেলার জামিরবাড়ি গ্রামে পুকুরে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওমর ফারুক (৪) ওই গ্রামের অসাদুজ্জামানের ছেলে।
 
মঙ্গলবার সন্ধ্যায় ওমর বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
 
সোনায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ