নাগরপুরে লৌহজং নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শালিনাপাড়া গ্রাম ঘেঁষা লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জিহাদ (১০) একই গ্রামের মো. ওমর আলীর ছেলে।
 
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ওই খালের ঘিওরকোল নামকস্থানে তার লাশ ভেসে উঠে।
 
পরিবারের সদস্যরা জানায়, সোমবার বিকেলে দুই ভাই ওই নদীতে (খালে) গোসল করতে যায়। এ সময় জিহাদ পানিতে নেমে ডুব দেয়। সে পানির নিচ থেকে না উঠলে ছোট ভাই বাড়িতে গিয়ে খবর দেয়। পরে পরিবারের লোকজন পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। মঙ্গলবার তার লাশ ভেসে ওঠে।
 
ইত্তেফাক/এএসএমইউ