ফেনী শহরের কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন দোকান ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী এই জরিমানা করেন। এ সময় ফেনী ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন, ওষুধ ব্যবসায়ী সমিতির নেতা নাসির উদ্দিন আহমেদ মিলন, পুলিন কুমার দেব নাথসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী জানান, শহরের কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন, নিষিদ্ধ ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
