দেশের নদ-নদীর ৩৪টি স্থানে পানি বৃদ্ধি এবং ৫১টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৩টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ২টি স্থানের তথ্য পাওয়া যায়নি।
ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা বলা হয়।
আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
ইত্তেফাক/এসএস
