জঙ্গি হারুন ৭ দিনের রিমান্ডে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৫
ফেনী ও সিলেটে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুব জ্যোতি পালের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।
 
মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন খান জানান, ফেনী ও সিলেটে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনকে বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুব জ্যোতি পালের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
ইত্তেফাক/ইউবি
 
 
উল্লেখ্য, আবু ওবায়দা হারুনকে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাতে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে গ্রেফতার করে।