দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সব ধরনের মূল্যসূচক বেড়েছে।
বুধবার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১.০২ পয়েন্ট বেড়ে ৪৬৬০.১৫ পয়েন্ট, ডিএস-৩০ ইনডেক্স ৩.১১ পয়েন্ট বেড়ে ১৭৭৩.৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ ইনডেক্স ২.০৪ পয়েন্ট বেড়ে ১১১৮.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে, ডিএসইতে বুধবার মোট ৩২২ টি সিকিউরিটিজের ১৫ কোটি ৪ লাখ ৪২ হাজার ১০৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মূল্য ৬১৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ৯১৬ টাকা। লেনদেন হওয়া সিকিউরিটিজসমূহের মধ্যে দাম বেড়েছে ১৭২ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
লেনদেনে শীর্ষে থাকা প্রধান ১০টি সিকিউরিটিজ হলো: অ্যাকমী ল্যাব,স্কয়ার ফার্মা,সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস,ন্যাশনাল টিউবস, জিপিএইচ ইস্পাত, শাহাজীবাবাজ পাওয়ার,লাফার্জ সুরমা সিমেন্ট,ব্র্যাক ব্যাংক ও কেডিএস এক্সেসরীজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো: ন্যাশনাল হাউজিং, এআইবিএল ১ম ইসলামি মিউচুয়াল ফান্ড, সোনালী আঁশ, নর্দার্ন ইনস্যুরেন্স, অ্যাম্বী ফার্মা, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন কেবলস, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ইনস্যুরেন্স ও গ্লোবাল ইনস্যুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো: শ্যামপুর সুগার, মডার্ন ডাইং, সাভার রিফ্রেক্টরীজ, অ্যাকমী ল্যাব, ইউনাইটেড ইনস্যুরেন্স, এসইএমএল লেকচার, ফারইস্ট নিটিং, কে অ্যান্ড কিউ, রূপালি লাইফ ইনস্যুরেন্স ও আজিজ পাইপস্।
ইত্তেফাক/এসএস
