জয়পুরহাটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৮
জয়পুরহাট জেলা শহরে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় তাবিজ রয়েছে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরে শহরের জানিয়ার বাগান মহল্লার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
 
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন তত্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ