বালিয়াকান্দিতে বজ্রঘাতে শিশুর মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৫
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বুধবার বিকালে উপজেলার লক্ষনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ খালাসী (০৪) আবু তালেব খালাসীর ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে বৃষ্টির সময় জুনায়েদ ঘরে অবস্থান করছিল। এ সময় বজ্রপাত হলে ঘরেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ