ভারতকে মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৮
কাশ্মির নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি অভিযোগ করেছেন, ভারত বিপুল অস্ত্রভান্ডার গড়ে তুলছে। সেক্ষেত্রে আক্রান্ত হবার ঝুঁকি ঠেকাতে প্রয়োজনীয় সব কিছু পাকিস্তান করবে বলে তিনি জানিয়েছেন।
 
গত সপ্তাহের জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই চির-বৈরী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
 
ভারত এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানে হামলা চালাতে পারে, এমন জল্পনা চলছে পাকিস্তানের গণমাধ্যমে। এরকম আশংকা থেকে পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
 
এমন এক প্রেক্ষাপটে নিউইয়র্কে চলা জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এসব কথা বললেন।
 
শরীফ বলেছেন পাকিস্তান ঐ এলাকায় কৌশলগত স্থিতিবস্থা আনতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল । পাকিস্তান ভারতের সাথে অস্ত্র প্রতিযোগিতা চায় না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো অভিযোগ করে আলোচনায় বসার মত অগ্রহণযোগ্য শর্ত ভারত নিয়ে আসছে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ