চট্টগ্রামে কোটি টাকার আফিমসহ আটক ২

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১০
 
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানার বহদ্দার হাট এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার দুই কেজি আফিম উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় দুইজনকে আটক করা হয়।
 
বুধবার রাতে নগরীর চাঁদগাও থানার বহদ্দারহাট এলাকা থেকে এ আফিম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
 
চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, বুধবার রাতে র‌্যাব-৭ এর চান্দগাঁও সিপিসি-৩ ইউনিটের একটি দল বহদ্দারহাট (শাহ আমানত সংযোগ সড়ক) হাইওয়ে কমপ্লেক্সের সামনে অভিযান চালায়। এ সময় ২ কেজি আফিমসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 
 
উদ্ধার করা মাদকের মূল্য এক কোটি টাকা বলে জানান এ কর্মকর্তা। 
 
 
ইত্তেফাক/কেকে