‘আমদানি নয়, দেশ থেকে মানবসম্পদ রফতানি করা হবে’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৩
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে জ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন জনসম্পদ বিদেশ থেকে আমদানি নয়, এদেশের মানবসম্পদ বিদেশে রফতানি করা হবে। 
 
বৃহস্পতিবার মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)তে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি চর্চা ও প্রয়োগ আয়ত্ব করার উপর নজরদারি করা। যাতে তারা ২০২১ সালের মধ্যে দেশকে আরও সক্ষমতার দিকে পৌঁছে দিতে পারে।
 
তিনি বলেন, প্রয়োজনীয় তত্ত্ব-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করে শিক্ষক নিয়োগ দিলে নবনিযুক্ত শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।
 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান ।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস