বদলগাছীতে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৯
নিখোঁজের তিনদিন পর নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুকুড়িয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তার কারণ জানাতে পারেনি পুলিশ। মৃত রনি একই গ্রামের জামিল হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, সোমবার দুপুর থেকে রনি নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে রনির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
 
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের বাবা ও সৎ মাকে থানায় নিয়ে আসা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ