সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকায় মঙ্গলবার অপহৃত আট জেলেকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গত দুইদিনেও অপহৃতদের কোনো খোঁজ মেলেনি বলে জানান ফিরে আসা জেলেরা।
র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর আদনান বলেন, ‘অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনে অভিযান চলছে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীন আলী জানান, অপহরণের ঘটনাটি পত্রিকার মাধ্যমে জানতে পেরে অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। সুন্দরবনের ভিতর নৌ-পুলিশের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
