ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৯
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি কাজী এয়াকুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই আশরাফের নেতৃত্বে পুলিশ শহরের মেড্ডাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতাসহ অর্ধডজন মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার ইশতিয়াক আহমেদ জানিয়েছেন। 
 
 
ইত্তেফাক/এমআই