রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর নতুন ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন নজরুল ইসলাম। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই পদোন্নতির কথা জানানো হয়।
নজরুল ইসলাম এর আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন। তিনি ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং কেরিয়ার শুরু করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশাল ওয়েলফেয়ার এন্ড রিসার্স ইনস্টিটিউট থেকে ১৯৭৯ সালে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
