মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৯
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছত্তার মোল্লা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে তাকে বলেশ্বর নদের মাছুয়া স্টিমারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ছত্তার মোল্লা মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের পূর্ব বড়মাছুয়া গ্রামের মৃত কাসেম মোল্লার ছেলে। 
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ছত্তার মোল্লা গাঁজা নিয়ে অটোরিকশাযোগে যাচ্ছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার গোপনে সংবাদ পেয়ে স্থানীয় দুই চৌকিদার ও জনতাকে সঙ্গে নিয়ে ছত্তারকে আটক করেন। পরে তার কাছ থেকে দুই কেজি গাঁজা  উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি