টুম্পা হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৭
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার গৃহবধূ নুসরাত জাহান টুম্পা (২৭) হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর বিসিক শিল্পনগরীর কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আরিফ স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
 
কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালে এম.ডি ডা. খ ম শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আমিন তপন, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাহারুল ইসলাম মোল্লা, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন, আওয়ামী লীগ নেতা শেখ আক্কাস আলী, মো. সোলায়মান, আব্দুর রহমান মাস্টার, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী সরকার, জাকির হোসেন প্রমুখ।