সিলেটে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে।
পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চত্রবর্তী। আটককৃতদের কাউকে কারাদণ্ড আবার কাউকে জরিমানা করা হয়।
