রাজশাহীর গোদাগাড়ীর সাহেব নগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১৫ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের সাহেব নগর ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়। সাহেব নগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার স্বাধীন চন্দ্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ভোলার ইসমাইল হোসেন (৩০), পাবনার আবদুল (৩০), সুনামগঞ্জের আমিনুর (২৭), জাহান আলী (৩০), আকবর (৩০), আলামিন (২২), মকিবুল্লাহ (৩৩), ঢাকা সাভারের রাসেল (২১), রুবেল মণ্ডল (২৪), কুমিল্লার আশরাফুল (২৫), যশোরের নূরবাহার বেগম (৩৮), হাসিনা বেগম (৩৫), রোয়েকা বেগম (৩৫), তসলিমা বেগম (২৩) ও আদম পাচারকারী রাজশাহীর গোদাগাড়ীর কানাপাড়া চরআষারদহ ইউনিয়েনের মৃত বিশু শেখের ছেলে টিটু শেখ।
সাহেব নগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার স্বাধীন চন্দ্র বলেন, তারা বাংলাদেশি নাগরিক। তারা প্রায় ৩ বছর আগে ভারতে গিয়েছিলেন। ভারত দীর্ঘদিন থাকার পরে বাংলাদেশে আসার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
