ব্যবহারকারীর তথ্য নিচ্ছে ফেসবুক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৯
ব্যবহারকারীদের তথ্য ফেসবুক কিভাবে সংগ্রহ করছে সেই বিষয়টি ‘ওয়ার্ডস্ট্রিম’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কারিগরি কর্মকর্তা ল্যারি কিম ইনকরপোরেশন ম্যাগাজিনের একটি লেখায় উঠে এসেছে ।
 
ফেসবুকে আমরা সাইন-ইন, পোস্টের স্থান, ছবি তোলার স্থান, কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময়, প্রিয় শিল্পীর গান শোনার সময়ের মতো বিষয়গুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন চিন্তা ছাড়াই হোমপেজে শেয়ার করছি। আর সেভাবেই তথ্য পাচ্ছে ফেসবুক।একেই মেটাডেটা বলে যা, অনেক তথ্যই তুলে ধরছে।
 
ল্যারির মতে, ফেসবুকে ব্যক্তিগত তথ্য শেয়ার করার কারণেই নির্দিষ্ট ব্যবহারকারীকে নির্দিষ্ট বিজ্ঞাপন প্রকাশ করছে ফেসবুক।ব্যবহারকারীরাও মিলিয়ে নিতে পারবেন যে, যদি অনলাইনে কেউ খেলা নিয়ে বেশী সার্চ বা লেখা পড়লে ফেসবুকও তাকে বেশী বেশী খেলা সম্পর্কিত বিজ্ঞাপন প্রকাশ করছে।শুধু তাই নয়, ফেসবুকের বিজ্ঞাপন লক্ষ করে চালু করা অপশনগুলো পরীক্ষা করে দেখা গেছে রিলেশনশিপ স্ট্যাটাস, লোকেশন, লাইফ ইভেন্ট, রাজনৈতিক অবস্থান, আগ্রহ, ডিজিটাল কর্মকাণ্ড ও ব্যক্তিগত যোগাযোগের মতো বিষয়গুলোর তথ্য সংগ্রহ করে ফেসবুক।
 
IMG0