লঞ্চডুবির ঘটনায় আরো দুইজনের লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৫
বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের দাসের হাট বাজারে সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় উপজেলার সাতবাড়িয়া গ্রামের আলম মীরের মেয়ে মাফিয়া (৬) ও বাংলাবাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় উজিরপুরের কেশবকাঠি গ্রামের খলিল হাওলাদারের স্ত্রী হামিদা বেগমের (৪০) লাশ উদ্ধার করা হয়।  
 
এর আগে সকালে ডুবে যাওয়া স্থান থেকে আরো চারটি লাশ উদ্ধার করা হয়েছে।  এছাড়া ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা ২০ হয়েছে। 
 
বুধবার দুপুরে বানারীপাড়া থেকে ‘এমএল ঐশী’  নামের একটি লঞ্চ উজিরপুর যাওয়ার পথে সন্ধ্যা নদীর দাশেরহাটের মসজিদবাড়ি ঘাটের কাছে  ডুবে যায়।
 
 

বানারীপাড়ার থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন রাত সাড়ে ৮টার দিকে জানান, আরো চারজনের লাশ ভাসতে থাকার খবর পাওয়া গেছে।