ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ সময় তার স্ত্রী আহত হয়েছেন। নিহত সেতাব আলী (৪০) উপজেলার কলিগাঁও গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকালে কলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক জসিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।
রানীশংকৈল থানার এসআই জায়েরুল ইসলাম জানান, প্রতিবেশী জসিম সকালে বাড়িতে ঢুকে সেতাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের স্ত্রী রেখা বেগম তাকে জাপটে ধরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ
