যশোরের শার্শা উপজেলার বোনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থান থেকে ১২টি স্বর্ণের বারসহ আসানুর রহমান (২২) নামে এক চোরা কারবারীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তিনি বেনাপোলের দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব স্বর্ণবারসহ তাকে আটক করা হয়। স্বর্ণবারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত এসব স্বর্ণবারের মূল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
২৬ বিজিবি’র ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আসানুরকে স্বর্ণেরবারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
