নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৩
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুজন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় বিনাইরচর বাঁশতলা ঘাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 
 
নিহত ওই যুবক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার লাখুহাটি এলাকার মনিরুউদ্দিনের ছেলে।
 
জানা যায়, সুজন মিয়া নরসিংদীর একটি মুড়ির মিলে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তিনি আড়াইহাজারে তার বাসায় মুড়ির মিলের কাছে একটি বাড়িতে বেড়াতে যান। রাতের কোনো এক সময় তিনি বাড়ির বাইরে গিয়ে আর ফিরেনি। 
 
আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে