গোপালগঞ্জে ট্রলি উল্টে বিল্লাল সিকদার (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে রতন (২২) নামে অপর শ্রমিক আহত হন।
আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলাল গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের ওয়াজেদ সিকদারের ছেলে।
আহত শ্রমিক রতন জানান, দুপুরে বালু ভর্তি একটি ট্রলি মনিকদাহ গ্রামে উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান। এতে রতন আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর ট্রলির চালক পালিয়ে যায় বলে রতন জানায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
