সৌদিতে নিহত রানার গ্রামের বাড়িতে কান্নার রোল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫০
সৌদি আরবের দামাম শহরের আল জুবাইল-ডাহারান সড়কে বৃহস্পতিবার দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া গ্রামে রানা শাহাবুদ্দিনের পরিবারে চলছে শোকের মাতম। 
 
শুক্রবার রানার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া মিজিরহাটের খলিফা বাড়িতে গিয়ে দেখা গেছে কান্নার রোল। তার পিতার নাম আব্দুল গণি। ওই বাড়িতে থাকেন তার বড় ভাই তাজুল ইসলাম। 
 
তাজুল ইসলাম জানান, রানার স্ত্রী ময়না বেগম ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে চট্রগ্রামের কর্নারহাটের বিশ্ব কলোনিতে বসবাস করে আসছেন। ৬ মাস আগে ময়না তার সন্তানদের নিয়ে ওই কলনিতে গিয়ে ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। IMG0
 
এদিকে বড়ভাই ও মা  ময়ফুল বেগম রানার লাশ তার গ্রামের বাড়িতে এনে দাফনের দাবি জানান। তারা জানান, রানা প্রায় ১৫/১৬ বছর ধরে সৌদি আরবে চাকরি করছিলেন।