সনাতন ধর্মাবলম্ব্বীদের অন্যতম ধর্মীয় উত্সব দোল পূর্ণিমা বা হোলি উত্সব। তাঁতীবাজার ও শাঁখারিবাজারের আনাচে-কানাচে অন্য বছরের মতো রঙের উত্সবে মেতেছিল সব-বয়সী মানুষ। এছাড়াও দেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। এই উত্সবে মেতেছিল তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ।
বহির্বঙ্গে পালিত হোলি উত্সবের সঙ্গে দোলযাত্রা উত্সবটি সম্পর্কযুক্ত। এই উত্সবের অপর নাম বসন্তোত্সব। ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা নামক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বর্তমানে হোলি খেলা হয়ে উঠেছে ধর্ম, বর্ণ নির্বিশেষে মনের রঙে সকলকে রাঙিয়ে দেওয়ার বাসন্তী উত্সব।
