শেরপুরের সদরের যোগিনীমুড়া সড়কে মোবারকপুর এলাকার রেলিংবিহীন একটি ব্রিজ পারপারের সময় রিক্সা উল্টে প্রাণিসম্পদ বিভাগের এক কর্মচারি নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আয়াতুল্লাহ মিয়া (৪২) শহরের দক্ষিণ নবীনগর এলাকার মরহুম হাজী চহিমদ্দিন মিয়ার ছেলে।
নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার পোস্টিং হলেও শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসে ডেপুটেশনে ড্রেসার পদে কর্মরত ছিলেন। বাড়ি থেকে যুগিনীমুড়া এলাকায় গরুর চিকিৎসার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
