পৃথিবীর সবচেয়ে দামি ফুল হচ্ছে জুলিয়েট রোজ। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম সারাবিশ্বের নজরকাড়ে এটি। জুলিয়েট রোজের একটির দাম প্রায় ১ কোটি ৫৮ লাখ ডলার। কিন্তু সম্প্রতি মিললো রোজের চেয়ে দামি ফুল।
ভারত আর শ্রীলঙ্কায় এমন একটি ফুল পাওয়া যায়, যেটির মূল্য নির্ধারণ সম্ভব নয়। এক কথায় দুষ্প্রাপ্য! নাম এপিফিলাম অক্সিপেটালাম। এটি একটি পার্বত্য ক্যাকটাস জাতীয় ফুল। ভারতীয়দের কাছে এই এপিফিলাম অক্সিপেটালাম অবশ্য পরিচিত ‘ব্রহ্মকমল’ নামে। এই এই ফুল নাকি রাতের অন্ধকারে ফোটে আর ভোরের আলো ফোটার আগেই ঝরে যায়। তাই এপিফিলাম অক্সিপেটালাম বা ব্রহ্মকমলের আর এক নাম ‘কুইন অব দ্য নাইট’। এ ফুলের এক একটি পাঁপড়ি লম্বায় প্রায় ৫ থেকে ৫ ইঞ্চি।
