হাতিয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৪
 
হাতিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
মৃতরা হলো- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শুন্যেরচর গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫), বুডিরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের নুরইসলাম শরীফের ছেলে শফিকুল ইসলাম (৪) ও চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য শুল্লকিয়া গ্রামের মামুন মিয়ার ছেলে শাওন (৩)।
 
পৃথকভাবে তিন শিশুকে হাতিয়া হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
 
 
ইত্তেফাক/কেকে