রাজশাহী মহানগরীর মতিহার থানার সাহাপুর এলাকার পদ্মার চরে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহম্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে এসব মদ উদ্ধার করেন।
১ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, সাহাপুর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল রাতে পদ্মার চর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় বিজিবি সদস্যরা ৮ বোতল ম্যাজিক মোমেন্ট হুইস্কি এবং ৯ বোতল ভারতীয় মদ মেডডোলিন উদ্ধার করেন।
কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারীরা মদ ফেলে দ্রুত পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হবে।
ইত্তেফাক/কেকে
