টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুল (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ভূঞাপুর পৌরসভার বাহাদীপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে ও কাউন্সিলর রফিকুল ইসলামের ভাতিজা।
এ ঘটনায় আহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাওন (২১) এবং একই এলাকার জয়নাল হোসেনের ছেলে আব্দুল খালেক (২২)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল যোগে তিন বন্ধু ভূঞাপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা কালিহাতী উপজেলার এলেঙ্গা বাস্ট্যান্ডে পৌঁছলে পেছন দিক থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাজমুল নামে একজনের মৃত্যু হয়। গুরতর আহত হন দুইজন।
আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
