বাপের বাড়ি যেতে না দেয়ায় স্বামীকে মারণ-কামড় স্ত্রীর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৭
বউয়ের কামড়ে প্রাণ গেল ৩৫ বছর বয়সী এক স্বামীর। স্ত্রী নিজের বাপের বাড়ি যেতে চেয়েছিলেন। তবে তাকে যেতে দেননি স্বামী। আর এই নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী অরবিন্দকে কামড়ে দেন গোমতী দেবী। আর তাতেই বেঘোরে প্রাণ গেল অরবিন্দের।
 
অরবিন্দ ও গোমতী দেবী তাদের দুই সন্তানকে নিয়ে ভারতের কানপুরের ফতেপুর জেলার পাহাড়িপুর গ্রামে থাকতেন। সঙ্গে থাকতেন অরবিন্দের মা গুলাবি দেবী। স্থানীয় থানায় অরবিন্দের মা অভিযোগ জানানোর পরই বিষয়টি জানাজানি হয়।
 
গোমতীদেবী বাপের বাড়ি যাওয়ার কথা বলতেই না বলে দেন অরবিন্দ। আর তাতে রেগে গিয়ে স্বামীর গলা, বুক ও পেটে কামড় বসান গোমতী। রক্তাক্ত অবস্থায় অরবিন্দকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
 
গুলাবি দেবির চোখের সামনেই এই ঘটনা ঘটে। তিনি কোনোমতে প্রতিবেশীদের খবর দেন। তবে কেউ এসে ভিতরে ঢুকতে পারছিলেন না। কারণ, গোমতী দরজা আগলে দাঁড়িয়েছিলেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় অরবিন্দ মাটিতে পড়ে রয়েছেন। ঘর রক্তে ভেসে যাচ্ছে।
 
ইত্তেফাক/এএম