শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ললেন সাংমা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছোট গজনী গ্রামে এই ঘটনা ঘটে। ললেন সাংমা ঐ গ্রামের মৃত মনোহর মারাকের ছেলে।
এলাকাবাসী জানায়, ঘটনার দিন রাতে একদল বন্যহাতি ছোট গজনীর এলাকায় ধান খেতে তান্ডবলীলা চালায়। এসময় গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ললেন সাংমার মৃত্যু ঘটে।
বন-বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএস
