শাহজালালে ২৩৭ কার্টন বিদেশি সিগারেটসহ যাত্রী আটক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৬
 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৭ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার ভোরে বিমানবন্দরের ক্যানপি থেকে তাকে আটক করা হয়।
 
আটক মো. রবিউল হোসেন (৩৫)বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। 
 
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানিয়েছেন, আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে বোরে বিমানবন্দরে পৌঁছায়। তার সঙ্গে থাকা জিনিসপত্রের মধ্য থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। 
 
ইত্তেফাক/এএসএস