দেউলিয়াত্ব থেকে মুক্তি পেতে ঋণ পাচ্ছে হানজিন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৫

বিশ্বের অন্যতম বৃহত্তম শিপিং প্রতিষ্ঠান হানজিন সম্প্রতি দেউলিয়াত্বের আবেদন করলেও এখন তারা ফের ব্যবসা চাঙ্গা করতে চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ঋণ করে ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করতে চায়। এজন্য হানজিনের শেয়ারহোল্ডার কোম্পানি কোরিয়ান এয়ার লাইন্সের কাছে তারা ঋণ চেয়েছে। সে হিসেবে কোরিয়ান এয়ার লাইন্স প্রায় ছয় হাজার কোটি ওন (কোরিয়ান মুদ্রা) ঋণ দেয়ার কথা জানিয়েছে। ইতোমধ্যে তার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

এদিকে ঋণ পাওয়ার সংবাদ আসার পরই গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় হানজিনের শেয়ারের দাম ২৮ শতাংশ বেড়ে যায়। দেউলিয়াত্বের আবেদন করার সময়ই কোম্পানির পক্ষ থেকে বলা হয়, কোম্পানিকে পুনরায় চালাতে হলে অন্তত ১০ হাজার কোটি ওন প্রয়োজন। এখন ছয় হাজার কোটি ওন ঋণ পাওয়ার পর কোম্পানির চেয়ারম্যান তার ব্যাক্তিগত তহবিল থেকে চার হাজার কোটি ওন কোম্পানিতে দেয়ার কথা জানিয়েছেন।