টাম্পাকো কারাখানার ধ্বংসস্তূপে আরো একজনের লাশ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০২
গাজীপুরের টঙ্গির টাম্পাকো কারখানা ধ্বংসস্তূপ থেকে আরো একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পুরুষ না নারীরি তা নিশ্চিত করা যায়নি। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ এ দাঁড়াল।
 
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিবচ আখতারুজ্জামান লিটন জানান, শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ধ্বংসস্তূপ অপসারণের সময় লাশটি পাওয়া যায়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজহ হাসপাতোলে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২৯ জনকে সনাক্ত করা হয়েছে। নিখোঁজ রয়েছে এখনো ১১ জন।
 
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর ওই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।  পুরো কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়। গাজীপুরের ২৫টি দমকল ইউনিট প্রায় ২৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  
 
ইত্তেফাক/এএসএমইউ