ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত নগরীতে শনিবার জঙ্গিদের বন্দুক ও আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছে। গত বছর ইসলামিক স্টেট গ্রুপের কাছ থেকে নগরীটির পুনরায় নিয়ন্ত্রণ নেয়া হয়।
এসব হামলার একটি নগরীর পশ্চিম পাশের একটি চেকপয়েন্ট এবং অপরটি নগরীর উত্তরাঞ্চলে চালানো হয়। তিকরিতের উত্তরাঞ্চলের চেকপয়েন্টে এক জঙ্গি গুলি করে চার পুলিশকে হত্যা করে। সেখান থেকে চার কিলোমিটার দূরে আরো দুই জঙ্গি পিকআপ ট্রাকে করে আত্মঘাতী হামলা চালায়। সেখানে আটজন নিহত হয়, আহত হয় ২৩ জন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
চলতি সপ্তাহে তিকরিত থেকে ৬০ মাইল উত্তরে অবস্থিত শিরকাত জেলা থেকে আইএসকে তাড়াতে সক্ষম হয়েছে ইরাকের সেনাবাহিনী। সেখান থেকে ইরাকে আইএসের সবচেয়ে বড় ঘাটি মসুল পুনরুদ্ধারের লড়াই শুরু হবে। গার্ডিয়ান।
ইত্তেফাক/এসএসএ
