কিংবদন্তী সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহর অসংখ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘জয় বাংলা, বাংলার জয়’। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও সুর করেছেন আনোয়ার পারভেজ। গানটির গল্প নিয়ে গতবছর গাজী মাজহারুল আনোয়া গণমাধ্যমে প্রকাশ করেন। তিনি বলেন,‘ফার্মগেটে আমার একটা স্টুডিও ছিল। নিয়মিত বসতাম সেখানে। ওখানে বসে গানও লিখতাম। একদিন বসে ভাবছিলাম নতুন কিছু লিখতে হবে। দেশের জন্য। বঙ্গবন্ধুর বলা জয় বাংলা শব্দটাই ছিল আমার গানের শুরুর শব্দ। এটা নিয়েই শুরু করলাম একদিন। সেই সময় স্টুডিওতে এলেন আনোয়ার পারভেজ। আসার পর ওকে বললাম, আমাদের একটা দায়িত্ব পালন করতে হবে। এটা শুনেই আমার সঙ্গে বসল ও। লেখা চলতে থাকল। হঠাত্ ওই স্টুডিওতে হাজির হলেন আলতাফ মাহমুদ। তাঁর উত্সাহে লেখার গতি বাড়ল। এটা বেশ বড় গান। লেখা শেষ হতেই আলতাফ ভাই ও আনোয়ার ভাই বললেন, এটা এখনই গাওয়ার ব্যবস্থা করতে হবে।ানটি তৈরি করে পরে পাঠানো হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ। আর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাহনাজ রহমতউল্লাহসহ আরও কয়েকজন।
