শাহনাজ রহমতউল্লাহর বয়ানে গুরু মেহেদী হাসান

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৩০

কলেজ অব মিউজিকে পড়ি তখন। সে সময় কলেজ অব মিউজিকের প্রিন্সিপাল ছিলেন বারীন মজুমদার। আমাদের বাপ্পা মজুমদারের বাবা। একবার কলেজ ফাংশন হবে খুব বড় করে। অনেকেই গান করবেন। আমাকে বারীন দা বললেন, শাহনাজ তুমি তো ভালো উর্দু পারো, আমাদের এশিয়ান ফেস্টিভ্যাল হবে অনেক শিল্পীরা আসবে তুমিও গাইবে। মেহেদী হাসান তো আমাদের সকলের গুরু মানুষ। তো আমার গান শুনে বললেন, তুমি খুব ভালো গান করো। তখন আমার গানে মুগ্ধ হয়ে একটি ডুয়েট গান গাইতে বললেন। গানটি ছিল ‘আপকো ভুল যায় হাম’। গানটি তিনি ম্যাডাম নুরজাহানের সাথে করেছিলেন মেহেদী সাব। আমি তার সাথে এই গানটি ডুয়েট গাইলাম। এরপর মেহেদী হাসান বললেন, ‘আমি বাংলাদেশে একজনকে আমার শিষ্যা বানাবো। সে হবে তুমি।’ সেই থেকেই আমি তার শিষ্যত্ব গ্রহন করি।