লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:১১
হবিগঞ্জের লাখাইয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
 
শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সময় ফরহাদ ও জুয়েল নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
 
জানা গেছে, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আবুল কালাম ও মিসির আলীর ছেলে সানোয়ারের মাঝে পূর্ববিরোধের জেরে আজ বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ সর্তক রয়েছে। 
 
 
ই্ত্তেফাক/ইউবি