সৌদি আরবে দুর্ঘটনায় নিহত আরিফের কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
শনিবার সৌদি আরবের দাম্মামে পানির ট্যাংকে কাজ করার সময় দুর্ঘটনায় আরিফসহ দুই বাংলাদেশির মৃত্যু হয়। আরিফ কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।
এদিকে তার মৃত্যুর খবর জানাজানি হলে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের বাবা-মা ও স্বজনরা। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, মুরাদনগর উপজেলার শ্রীপুর গ্রামের আরিফ (২৭) পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে যান। আরিফের আয়ে পরিবারটি চলতো। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের দাম্মামে পানির ট্যাংকে কাজ করার সময় দুর্ঘটনায় ২ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এদের মধ্যে একজন কুমিল্লার আরিফ এবং অপরজন হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কামাল।
