মোবাইল ফোন টাওয়ার কোম্পানি এডকো বাংলাদেশ শনিবার রাজধানীর টেকনিক্যাল মোড়ে সফলভাবে দেশে প্রথম রুফটপ ভিত্তিক কার্বন ফাইবার টাওয়ার স্থাপন করেছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ দক্ষতা ও টেকসইভাবে উদ্ভাবনী সামগ্রীর ব্যবহার অন্বেষণে এডকোর অব্যাহত গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
এডকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেরিল সিনাপ্পা বলেন, 'উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার সহায়তাকল্পে আমরা সমাধানের সূচনা করে উদ্ভাবনের অগ্রভাগে থাকার প্রত্যাশা করছি।'
তিনি আরো বলেন, 'এই রুফটপ কার্বন ফাইবার টাওয়ার স্থাপন সংযোগ ত্বরান্বিত করে ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম করবে এবং ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখবে।'
প্রচলিত স্টিলের তৈরি কাঠামোর তুলনায় কার্বন ফাইবার ৭০ ভাগ হালকা অথচ মজবুত হওয়ায় রুফটপ ভিত্তিক এই কাঠামো পূর্ববর্তী সমস্যার একটা আদর্শ সমাধান।
ইত্তেফাক/এসএস
