চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ২৭ মামলার আসামি, ১৭ বছর দণ্ডপ্রাপ্ত দিদারুল হক ওরফে কিরিচ বাবুলকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার রাতে বাকলিয়া মাস্টারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, খুন, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ দিদারুল হক ওরফে কিরিচ বাবুল ২৭ মামলার আসামি। একটি মামলায় তার ১৭ বছরের দণ্ডাদেশও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
