সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক সংঘাত তীব্রতর হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন শঙ্কিত। তার মুখপাত্র এই তথ্য জানিয়েছেন বলে রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছে, আলেপ্পোয় বিমান হামলা ও অন্যান্য সমরাস্ত্রের সমন্বয়ে হামলার খবরে জাতিসংঘ মহাসচিব শঙ্কিত। এই দিনটিকে তিনি বেসামরিক নাগরিকরে রক্ষা করার জন্য বৈশ্বিক অঙ্গীকারের জন্য কালো অধ্যায় বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সিরীয় সরকার আলেপ্পো শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা জোরদার করে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধে আজ সকালে নিউইয়র্কে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
জাতিসংঘ বলছে, আলেপ্পোয় হামলার কারণে সেখানে প্রায় ২০ লাখ মানুষ চরম পানিসংকটে ভুগছে। খবর: বিবিসি।
ইত্তেফাক/এএসএস
