১০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৩
 
নেত্রকোনার পূর্বধলায় ১০ লিটার চোলাই মদসহ স্বপন মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে শ্যামগঞ্জ তরঙ্গ সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
 
আটক স্বপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
 
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএস