হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা ও গ্যাসচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী মোঃ বাচ্চু মিয়া (৪৫) নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার শ্রীকুটা বাজারে অদূরে এই ঘটনা ঘটে।
বাচ্চু মিয়া সদর ইউনিয়নের গোগাউড়া গ্রামের মৃত জহুর আলী মাস্টারের ছেলে।
জানা যায়, চুনারুঘাট থেকে ছেড়ে যাওয়া সিএনজিটি শ্রীকুটা পৌঁছার আগে অপর দিক থেকে আসা গ্যাসচালিত টেম্পু মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা উদ্ধার করে বাচ্চু মিয়াকে চুনারুঘাট হাসাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানা ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএসএস
