বর্তমান বাংলাদেশে সড়ক-মহাসড়ক মানেই এক-একটি মৃত্যুর ফাঁদ। প্রতি বছরই এই মৃত্যুফাঁদে পড়ছে অনেক তাজা প্রাণ। তাদের রক্ত শুকোতে না শুকোতেই ঝরে পড়ছে আরো প্রাণ। তাহলে কেন এত আন্দোলন? এখনো সড়কে চলছে ফিটনেসবিহীন গাড়ি। ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই স্টিয়ারিং ধরছে অনেক ড্রাইভার, চলছে অবাধে ওভারটেকিং। ফলে গন্তব্যে বের হয়ে কে কোথায় লাশ হয়ে ফিরছে তার হিসেব নেই। এমনকি জেব্রা ক্রসিংয়ের ওপরেও পিষ্ট হতে হচ্ছে। এই মৃত্যুর ফাঁদ বন্ধ করতেই হবে—এটা সময়ের দাবি। সড়ক আইন অতি সত্বর বাস্তবায়ন করা হোক এবং উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে স্টিয়ারিং দেওয়া হোক।
জুয়েনা আক্তার
ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
