রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুরে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল গোদাগাড়ী উপজেলার মহাদেবপুরের আসগর আলীর ছেলে। এ ঘটনায় আহত সাকিব হোসেন (২১) গোদাগাড়ী বামনাহাল এলাকার মাইনুল ইসলামের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, মোটরসাইকেলে করে রাজশাহী বাইপাস হয়ে নাটোর যাচ্ছিলেন দুই বন্ধু। নওদাপাড়া আমচত্বর পেরিয়ে বিআরটিএ অফিসের সামনে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তারা। আহত অবস্থায় স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
