মাহমুদুল্লাহর ১৫তম অর্ধশত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২২
তামিম ইকবালের পরে অর্ধশত রান ছাড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৬৭ বলে দুই ছক্কা ও পাঁচটি চারে ৫৮ রান করে উইকেটে আছেন তিনি। 
 
ওয়ানডেতে এটি তার পঞ্চদশ অর্ধশত রানের ইনিংস। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছে বাংলাদেশ। শুরুতে সৌম্য সরকার আউট হলেও একপাশ আগলে রেখে খেলতে থাকেন তামিম। তাকে সঙ্গ দেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৩৭ রানে ইমরুল বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।  নয়টি চারে ৯০ বলে ৮০ রান করে নিজের সপ্তম সেঞ্চুরির পথে আগানোর সময়ে মিরওয়াইস আশরাফের বলে ক্যাচ তুলে ধরা পড়েন শাবির নুরের হাতে। উইকেটে আছেন বলে নিজের ১৫তম অর্ধশত রান তুলে নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ (৫৯) ও সাকিব আল হাসান (৫)। 
 
ইত্তেফাক/এসএসএ